পুবের কলম ওয়েব ডেস্ক: কর্নাটকে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিধানসভা ভোটের গণনা। রাজ্যের ৩৬টি গণনাকেন্দ্রে চলছে ইভিএম ভোট গোনার কাজ।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত ২২৪ আসনের বিধানসভায় কংগ্রেস এখন ১১৯টি আসনে এগিয়ে কর্ণাটকে। বিজেপি ৭৫-এ দাঁড়িয়ে। এদিকে জেডিএস-এর আসন সংখ্যা কমে ২৩-এ গিয়ে ঠেকেছে। ভোট শতাংশেও বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস।
আরও পড়ুন:
গত বুধবার এ রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল। ২০১৮ সালেও ভোটের হার ছিল প্রায় একই।গত আড়াই দশক ধরেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখে আসছে কর্নাটক।
আরও পড়ুন:
ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএস-এর মধ্যে। এবার কী হবে, তা দিনের শেষেই স্পষ্ট হবে।
ভোট গণনায় প্রথমে এগিয়ে রয়েছে কংগ্রেস। নয়াদিল্লিতে দলের সদর দফতরে উচ্ছ্বাস প্রকাশ করছেন কংগ্রেস কর্মীরা।
আরও পড়ুন:
তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু আমরাই সরকার গড়ব।