২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর

পুবের কলম ওয়েব ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দলের সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা  করল কংগ্রেস। ১৭ অক্টোবর হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ১৯ অক্টোবর ফল ঘোষণা হতে পারে। আসলে  অক্টোবর মাসের মধ্যেই সভাপতি নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চায় কংগ্রেস। বর্তমানে কংগ্রেসের কোনও সর্বভারতীয় সভাপতি নেই।

আরও পড়ুন: মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দল চালাচ্ছেন সোনিয়া গান্ধি। ক’দিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোনিয়া গান্ধিকে পদত্যাগ পত্র পাঠিয়ে ছিলেন গুলাম নবি আজাদ।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য

চিঠিতে তিনি রাহুলকে ‘অপরিণত মস্তিষ্ক’ বলে কটাক্ষ করেছিলেন। এখন দেখার কংগ্রেসের ব্যাটন কার হাতে যায়। রাজনৈতিক মহলের বক্তব্য, সোনিয়া গান্ধি সম্ভবত এই দায়িত্ব নেবেন না। কারণ তিনি অসুস্থ।

সম্প্রতি আবার মল্লিকার্জুন খাড়্গে বলেছিলেন, রাহুল গান্ধিকে দলের সভাপতি করার জন্য তিনি জোর করবেন। সেই হিসেবে মনে করা হচ্ছে, দলের বড় অংশ চাইছে রাহুলই সভাপতির দায়িত্ব নিন।

কংগ্রেস সূত্রে খবর, সেপ্টেম্বর থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি জারি করা হবে ২২ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ম জমা দেওয়া যাবে। ১৭ অক্টোবর হবে ভোটাভুটি। রবিবার বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

সোনিয়া গান্ধির নেতত্বে এই বৈঠক হয়। সেখানেই সভাপতি নির্বাচনের ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করা হয়। এদিনের বৈঠকে ভার্চুয়াল যোগ দিয়েছিলেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কথা জানান।

প্রসঙ্গত,সভাপতি নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। প্রথমে সেপ্টেম্বরেই সভাপতি নির্বাচন করার কথা ছিল। সেইমতো নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর থেকে। কিন্তু চিকিৎসার জন্য সোনিয়া গান্ধির বিদেশ যাওয়া নিয়ে এই নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিছুদিন আগে কংগ্রেস সাংসদ বেণুগোপাল ট্যুইটে জানান, ২৮ অগস্ট সোনিয়া গান্ধির নেতৃত্বে একটি ভার্চুয়াল বৈঠক হবে। সেখানেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর

আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার