পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে জয়ের পথে কংগ্রেস। উল্লাসে মেতে উঠেছে দলের নেতা-কর্মীরা। আবির উড়িয়ে নিজের মধ্যেই উচ্ছ্বাসে মেতেছে তারা।
আরও পড়ুন:
জয়ের আগেই আত্মবিশ্বাসের সুর শোনা যায় সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়ার মুখে।
যতীন্দ্রের দাবি, আমার বাবাই মুখ্যমন্ত্রী হবে। একজন ছেলে হিসাবে আমি অবশ্যই নিজের বাবাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইব। তবে একজন রাজ্যবাসী হিসাবেও বলব, কংগ্রেস শেষবার যখন ক্ষমতায় এসেছিল, সেই সময় রাজ্যে সুশাসন ছিল। যতীন্দ্র বলেন, কংগ্রেস নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং জয়ী হবে। কংগ্রেস একাই ক্ষমতায় আসবে।আরও পড়ুন:
যতীন্দ্র বলেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আমরা সব কিছু করতে প্রস্তুত আছি। রাজ্যবাসী ও উন্নয়নের স্বার্থে আমার বাবারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত বলে আমি মনে করি।
আরও পড়ুন:
উল্লেখ্য, কর্নাটকে যদি কংগ্রেস জয়ী হয়, তবে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে ডিকে শিবকুমারের। এদিকে দলের একাংশের দাবি সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর আসনে বসলে ভালো।
আরও পড়ুন: