পুবের কলম ওয়েবডেস্ক ,বসিরহাট: তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারকে স্বাগত জানিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের শরিক হতে দিকে দিকে সিপিএম কংগ্রেস বিজেপি থেকে কর্মী-সমর্থকদের তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক চলছে। বাদ নেই বসিরহাটের বাদুড়িয়া - স্বরূপনগর এলাকাও। রবিবার বিকেলে বাদুড়িয়ার রামচন্দ্রপুর বাজারে রামচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাসীন মন্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক সভায় যোগদান করলো সিপিএম, কংগ্রেস , বিজেপি ও আইএসএফ থেকে আসা কয়েকশো কর্মী সমর্থক। রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর ও রামচন্দ্রপুরের বেশ কয়েকটি বুথের বিভিন্ন দল থেকে আসা কর্মী-সমর্থকেরা এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। খাসপুর ২১০নম্বর বুথের পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে বিজেপি থেকে ১০০ জন, ২১১ নম্বর বুথে খোকন মন্ডল এর নেতৃত্বে ৯০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ।
রামচন্দ্রপুর ২১২ নম্বর বুথে শৈলেন ঘোষের নেতৃত্বে সিপিএম ও বিজেপির ১০০ জন তৃণমূূলে যোগ দেয়। ওই বুুথের আলম মন্ডল ও ইয়াসিন মণ্ডলের নেতৃত্বে কংগ্রেস ওআইএসএফ ছেড়ে ৫০ জন, রামচন্দ্রপুর ২০৯ নম্বর বুথে রাজীব মন্ডল, শম্ভু মন্ডল ও গফফার মন্ডল এর নেতৃত্বে বিজেপি ও আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কর্মী সমর্থকরা। এদের হাতে পতাকা তুলে দেন স্বরূপনগর বিধানসভার বিধায়ক বীণা মন্ডল, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু , তৃণমূল কংগ্রেসের স্বরূপনগর দক্ষিণ ব্লক সভাপতি কিঙ্কর মন্ডল,পশ্চিম ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র কর স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা কর, বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সাহা, সংখ্যালঘু সেলের সভাপতি শাহনওয়াজ সরদার। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াা কর্মী-সমর্থকরা জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুুখী কর্মযজ্ঞ রাজ্যের মানুষের কাছে সম্মান ও সমাদর পেয়েছে। আগামী দিনে তাকে আমরা জাতীয় নেত্রী হিসেবে দেশেের মসনদে দেখতে চাই। তাই রাজ্যের উন্নয়ন এর পাশাপাশি দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে তৃণমূল কংগ্রেসে সামিল হলাম।আরও খবর
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন চাকরি ও আর্থিক সাহায্য
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে বাংলার দ্বিতীয় ডেস্টিনেশন সুন্দরবন
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
লালগোলা পুলিশের বড় সাফল্য, সাত বাংলাদেশিকে গ্রেফতার
লালগোলা পুলিশের বড় সাফল্য, সাত বাংলাদেশিকে গ্রেফতার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য