পুবের কলম, ওয়েবডেস্ক : আগামী ১১ আগস্ট রাখি বন্ধন উৎসব। ভাই-বোনেদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় উৎসব হিসেবেই দেশে পালিত হয়ে থাকে। এবছর এই বিশেষ উৎসব উপলক্ষে বড়সড় ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই দিনে মহিলাদের উপহার সরূপ বিনামূল্যে বাস পরিষেবার কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।
বিনামূল্যে ৪৮ ঘণ্টার বাস পরিষেবা মিলবে। ১০ আগস্ট মধ্য রাত থেকে শুরু করে ১২ তারিখ অবধি এই বিনামূল্যে পরিবহণের সুযোগ পাবেন রাজ্যের মহিলা।আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে, 'রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যে সব দিদি-বোনেদের যোগি আদিত্যনাথের তরফ থেকে এটি একটি উপহার। এই বিশেষ উপলক্ষে উত্তর প্রদেশের রাজ্য পরিবহণ কর্পোরেশনের উচিত রাজ্যের সমস্ত মহিলাদের নিরাপদ যাতায়াতের জন্য তাদের বিনামূল্যে বাসের পরিষেবা দেওয়া।
’আরও পড়ুন:
প্রতি বছরই ২৪ ঘণ্টার জন্য এই ছাড় দেয় যোগী সরকার। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। অর্থাৎ ৪৮ ঘন্টা এই পরিষেবা পাবেন রাজ্যের মহিলারা।
আরও পড়ুন:
এবছর মোদি সরকার দেশজুড়ে অমৃত মহোৎসব পালন করছে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে।
আর তাই এই সিদ্ধান্ত যোগীর। একই ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকারও।আরও পড়ুন:
যোগী সরকারের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১২ আগস্ট দিল্লি, আগ্রা, বরেলি, লখনউ, কানপুর, প্রয়াগরাজ, গোরক্ষপুর, বারাণসী, মীরাট, সাহারাণপুরের মতো শহরে অতিরিক্ত বাস পরিষেবা শুরুর নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশের পরেই পরিবহণ দফতর সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। সমস্ত রোডওয়েজ অফিসারকে রাখি বন্ধন উপলক্ষে বিশেষ আয়োজনের জন্য অবিলম্বে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যোগী সরকারের কড়া নির্দেশ এমন ভাবে এই পরিষেবা দিতে হবে যাতে রাজ্যের মহিলাদের কোনও অভিযোগ না আসে।