পুবের কলম ওয়েবডেস্কঃ মসজিদে নববী এবং নবী মুহাম্মদ সা. রওজা মোবারক দেখভালকারী সবচেয়ে বয়স্ক অভিভাবক আগা হাবিব মুহাম্মাদ আল-আফারি বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.)। সউদি সরকার তাঁর মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। সউদি জানিয়েছে, আল-আফারি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
আরও পড়ুন:
গত ৪০ বছর ধরে তিনি নবী সা.র রওজা মোবারক দেখাশোনা করে আসছিলেন। টু্ইটারে মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগা হাবিব মুহাম্মদ আল-আফারি, মসজিদে নববীর প্রাচীনতম অভিভাবকদের একজন, যাকে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সা.র কক্ষের সেবা করার জন্য নির্বাচিত করেছিলেন।
আরও পড়ুন:
তিনি বুধবার মারা গেছেন।’ মাগরিবের নামাযের পর মদিনার মসজিদে নববীতে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। রওজা মোবারকে নবী সা.-র কবরের পাশাপাশি আবু বকর রা. ও ওমর রা.-এর কবর রয়েছে। রওজা মোবারক মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে ডান পাশে অবস্থিত। মক্কার আল-হারাম মসজিদের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি।