পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল । তবে অসর্মথিত সূত্রের খবর মৃতের সংখ্যা ২০০ পার করেছে। শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির ওপরে উঠে যায় যায় করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলি।
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ।আরও পড়ুন:
আচমকা ভয়াবহ দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকী, বন্ধ ওড়িশাগামী ট্রেনও।
আরও পড়ুন:
জানা যাচ্ছে বাতিল হওয়ার ট্রেনগুলির মধ্যে রয়েছে চেন্নাই মেল, যশবন্তপুর এক্সপ্রেস, আপ এবং আপ পুরী এক্সপ্রেস।
ইতিমধ্যেই হাওড়া, সাঁতরাগাছি, শালিমার, খড়গপুর সহ একাধিক জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ট্যুইটে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে প্রতিনিধিদের একটি দল পাঠানো হচ্ছে। ওড়িশা সরকারের সঙ্গে আলোচনা করে অ্যাম্বুলেন্সও পাঠাচ্ছে নবান্ন। চিকিৎসক দল পাঠাচ্ছে বাংলা।আরও পড়ুন: