পুবের কলম, ওয়েবডেস্ক: ভিয়েতনামে কারাওকে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ১৩। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতের সংখ্যা বাড়তে বলেও প্রশাসনের আশঙ্কা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, থুন আন সিটির একটি তিনতলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় কারাওকে আন ফু বারে মঙ্গলবার দুপুরের দিকে আগুন লাগে। পরে দ্রুত সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
আগুনের গ্রাস থেকে বাঁচতে বারের অনেক কর্মীরা হোটেলের উপর থেকে লাফ দেন। এর ফলেও অনেকে আগত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর দমবন্ধ সংজ্ঞাহীন হয়ে পড়েন।
আরও পড়ুন:
উল্লেখ্য, থুয়ান আন শহরের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষকর্তা এনগুয়েন থানহ ট্যাম এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে নিহতদের খোঁজ করছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তিনি আরও জানান, আগুন নেভাতে গিয়ে আহত দুই পুলিশ কর্মকর্তা।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার জননিরাপত্তা মন্ত্রক এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
আজ সরকারি কর্মকর্তারা ধবংসস্তূপ পরিদর্শন করেন। হোটেলের সামনে দাঁড়ানো কয়েকটি বাইক পুড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক পুলিশকে অবিলম্বে আগুনের কারণ অনুসন্ধান করতে এবং অন্যায়কারীকে গুরুতর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেই সঙ্গে বারটিতে আগুন নিয়ন্ত্রণের প্রোটোকল মানা হয়েছিল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
কমিউনিস্ট ভিয়েতনামের বাড়ি, রেস্তরাঁ, বারগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই আগুন প্রোটোকলের নিয়ম মানা হয় না। উল্লেখ্য, ২০১৪ সালে মে মাসে কারওকে বারে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। সেই সময় পাঁচ জনের মৃত্যু হয়। চলতি বছরেও সেপ্টেম্বরে এই বারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: