পারিজাত মোল্লা: নিজ রাজ্যে ফেরা হলো না বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের।বৃহস্পতিবার দিল্লির রাউস এভিনিউ কোর্ট জানিয়েছে -'তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডল কে'। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তিহাড় থেকে আসানসোল জেলে ফেরত যাওয়ার আবেদন করেছিলেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত। এদিন অনুব্রতের সেই আবেদন খারিজ করে দিলেন দিল্লির নিম্ন আদালতের বিচারক রঘুবীর সিংহ।অনুব্রতের আবেদনের ভিত্তিতে গত ১ মে দীর্ঘ শুনানি হয়েছিল দিল্লির আদালতে। তবে সেই দিন কোনও নির্দেশ দেননি বিচারক।
অনুব্রতের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হয়। সেই সংক্রান্ত শুনানির আগে আসানসোল জেলে স্থানান্তরের আবেদনের ফয়সালা করে দেন বিচারক। বিচারক জানান,-' অনুব্রতের আবদনের কোনও ভিত্তি নেই। নেই স্থায়িত্বও'। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি মেনে অনুব্রত মন্ডল কে তিহাড়েই রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।দিল্লিতে ইডি নিজেদের হেফাজতে তাঁকে রেখে দু'সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর থেকে তিহাড়েই রয়েছেন অনুব্রত। তাঁর আইনজীবী আদালতে যুক্তি দিয়েছিলেন, -'দিল্লিতে অনুব্রতের বিরুদ্ধে ইডি-র কোনও মামলা নেই। বরং আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতের বিরুদ্ধে মামলা চলছে। তাই তাঁকে সেখানে ফেরত পাঠানো হোক। ইডি-র হেফাজত শেষে তদন্তকারীরা নতুন করে তিহাড়ে গিয়ে অনুব্রতের বয়ান নথিবদ্ধ করেননি। ৬০ দিন হতে চললেও ইডি চার্জশিট দায়ের করেনি। যদি ইডি-র ফের প্রয়োজন হয় বা দিল্লিতে বিচার শুরু হয়, তা হলে তাঁকে আবার তিহাড় জেলে নিয়ে আসা যাবে'।অনুব্রতের এই আবেদনে জোর আপত্তি তুলেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার আইনজীবীর যুক্তি, -'ইডি যদি দিল্লির আদালতে চার্জশিট দায়ের করে, তার পরে অনুব্রতকে আসানসোল থেকে ফিরিয়ে আনতে ৬ থেকে ৮ মাস লেগে যাবে। অভিযুক্ত কী ভাবে ঠিক করবে, সে কোন জেলে থাকবে? অনুব্রত এখন রাউস অ্যাভিনিউ কোর্টের অধীনে'। অনুব্রতের উদ্দেশে ইডি-র আইনজীবী নীতেশ রানা বলেছিলেন, 'এখন আগামী ৩-৪ বছর তিহাড় জেলকেই নিজের বাড়ি ভেবে ফেলুন।' ইডির সেই যুক্তি মেনে নিয়ে বৃহস্পতিবার আদালত অনুব্রতকে তিহাড়েই রাখার নির্দেশ দিল।এদিন আদালতে পেশ করার সময় অনুব্রত তাঁর মেয়ের গ্রেপ্তারি নিয়ে ইডির অমানবিক ভূমিকা তুলে ধরেন।
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মে ২০২৩, ১৪:৫৮
আরও খবর
হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেনস্তা প্রসঙ্গে সরব শুভেন্দু, ‘জনরোষ’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
লালগোলার আয়ুষ্মান স্বাস্থ্য শিবিরে শিশুদের চিকিৎসা বিধায়কের
সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরোলেন সুমিত রায়, 'আশেপাশেই ছিলাম' দাবি অভিষেকের আপ্তসহায়কের
কুলতলিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস
আর জি কর কাণ্ডের দু'বছর, পানিহাটিতে ‘অভয়া স্মরণ’ অনুষ্ঠানে শ্মশান-রহস্য নিয়ে পুলিশি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আর জি কর কাণ্ডের দু'বছর, পানিহাটিতে ‘অভয়া স্মরণ’ অনুষ্ঠানে শ্মশান-রহস্য নিয়ে পুলিশি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড, ৩টি পরীক্ষা বাতিলে রাজি হেমন্ত সোরেনের সরকার
চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড, ৩টি পরীক্ষা বাতিলে রাজি হেমন্ত সোরেনের সরকার
১৪ অগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের ডাক রাজ্যপালের, সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তেরঙ্গা পদযাত্রা
১৪ অগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের ডাক রাজ্যপালের, সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তেরঙ্গা পদযাত্রা
দশ লক্ষের নীচে বাজেট হলে মিলতে পারে সরকারি অনুদান, দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন
দশ লক্ষের নীচে বাজেট হলে মিলতে পারে সরকারি অনুদান, দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন
ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র জোড়া অবস্থান, মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক এড়াল স্ট্যালিনের দল
ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র জোড়া অবস্থান, মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক এড়াল স্ট্যালিনের দল
অর্ধশত বার রক্তদান সমাজসেবী জাহির ইসলামের, যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান
অর্ধশত বার রক্তদান সমাজসেবী জাহির ইসলামের, যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা