উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে উন্নয়নের কাজ চললেও এখনো ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে জয়নগরের দুটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের।বারবার বলার পরেও কোনো কাজ না হওয়ার অভিযোগ উঠলো এবার গ্রামবাসীদের তরফে।
আরও পড়ুন:
আর এই ঘটনাটি জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া আবাদ ও হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের সংযোগ স্থলে। এখান দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা যায়,দীর্ঘ ১০০ বছর আগে থেকে গ্রামবাসীদের সহযোগিতায় প্রথমে একটি বাঁশের সাঁকো বানানো হয়েছিল এখানে। এই ভাবে বেশ কয়েক বছর চলতে থাকার পরে গ্রামবাসীরা বিভিন্ন দফতরের জানানোর পর গত তিন বছর আগে একটি কাঠের সাঁকো তৈরি করা হয়। বর্তমানে সেই কাঠের সেতু জরাজীর্ণ বেহাল দশা।
আরও পড়ুন:
আর জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে এলাকা বাসী ও স্কুলের পড়ুয়াদের।
ভগ্নদশা কাঠের সেতুটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে। সাঁকো পারাপার করতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দুই টি গ্রামের বাসিন্দাদের যাতাযাতের একমাএ পথ এই সাঁকো।আর এই সাঁকো পারাপার করতে গিয়ে হাত পা ভেঙ্গেছে অনেকের।আরও পড়ুন:
বারবার স্থানীয় প্রশাসনকে সমস্যা কথা জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই এই সাঁকো দিয়েই পারাপার করা ছাড়া আর কোন উপায় নেই তাদের বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এই পারাপার হতে গিয়ে অনেকেই খালের জলে পড়ে গিয়ে চোঁট ও পেয়েছে। সাঁকো পারাপারে রীতিমতো আতঙ্কে গ্রামবাসীরা। তাঁরা চান দ্রুত পাকা সেতু তৈরি করে দেওয়া হোক।
আরও পড়ুন:
তবে এ ব্যাপারে জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বললেন, এব্যাপারে সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করা হয়েছে।তবে টাকার অনুমোদন হয়ে গেলেই কাজটি করে দেওয়া হবে।