সাহিন হোসেন, সাগরদিঘি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরদিঘির চামুন্ডায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় রবিবার। চামুন্ডা মিলন সংঘের পরিচালনায় এলাকার প্রায় ৩০০ জনকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেওয়া হয় এদিন।
আরও পড়ুন:
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মহকুমা সভাপতি বিকাশ নন্দ, শিক্ষক নেতা সেখ মহম্মদ ফুরকান, সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম, আকলিমা বিবি,আরব আলী,আব্দুল আজিজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন অশিকুল ইসলাম, অরুপ মন্ডল,আব্দুল আলিম প্রমুখ। এদিন সাংসদ খলিলুর রহমানকে বিশেষ কৃতজ্ঞতা জানান আয়োজকরা।