পুবের কলম, ওয়েব ডেস্ক: টানটান উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্রে। চলছে ভোট গণনা প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভোটে রিপাবলিকান প্রার্থী ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার আভাস মিলেছে।
আরও পড়ুন:
এপির লাইভ আপডেটে বলা হয়েছে, ১৯২ ইলেকটোরাল ভোট পেতে চলেছেন কমলা এবং ট্রাম্পের ঝুলিতে জমেছে ২৩০।
আরও পড়ুন:
অন্যদিকে বিবিসির লাইভ আপডেট অনুসারে, কমলা পেয়েছেন ১৬৫ ইলেকটোরাল কলেজ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৩০ ভোট।
আরও পড়ুন:
আবার সিএনএন-এর প্রতিবেদনে কমলা পেয়েছেন ১৬৫ ইলেকটোরাল কলেজ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২২৭ ভোট।
আরও পড়ুন:
অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা পেয়েছেন ২০৪ এবং ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেকটোরাল কলেজ ভোট।