পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা। এই নিয়ে কেজরিওয়াললে চতুর্থবার তলব ইডি। এর আগে তিনবার ডাকা হলেও হাজিরা দেননি তিনি।
প্রথমে ২ নভেম্বর প্রথম তলব করেছিল কেজরিকে। তিনি হাজিরা দেননি।আরও পড়ুন:
এরপর ২১ ডিসেম্বর তলব করা হয়েছিল। কিন্তু কেজরি যাননি।
তারপর ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পায়িয়ে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। আগেই, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে ইডি। এই আবহে চতুর্থবার কেজরিকে সমন।আরও পড়ুন: