পুবের কলম প্রতিবদেক: গতকাল তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর কলকাতার ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। এবার সেই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তিনি। সিবিআই তাঁর নির্বাচনী প্রচারের কাজে বাধা সৃষ্টি করেছে বলেও অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। মহুয়া মৈত্র বলেন, তাঁকে সবার সামনে হেনস্থা করেছে।

'

তৃণমূল প্রার্থীর দাবি, ভোট ঘোষণা হওয়ার পর যখন গোটা দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরণের তল্লাশি কি আদর্শ আচরণের বিরোধী নয়? দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কীভাবে করবে তা নিয়ে কমিশন একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করুক। কমিশনকে লেখা চিঠিতে সিবিআইয়ের গতিবিধি নিয়ন্ত্রণ করার দাবিও রেখেছেন মহুয়া।

মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কী ভাবে করবে, সে ব্যাপারে একটি সুস্পষ্ট নির্দেশিকা বা গাইডলাইন দিক কমিশন।

নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যাতে কোনও প্রার্থীর বিরুদ্ধে সিবিআই বা কোনও তদন্তকারী সংস্থা কড়া পদক্ষেপ গ্রহণ না করতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করুক কমিশন।