পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। রবিবার বিগ্রেডের সভা থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগকে নির্বাচনের নামে ‘কলঙ্ক’ বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন এবং বলপ্রয়োগের ক্ষেত্রে দিল্লির নেতাদের এবং তার শীর্ষ কর্তাদের চাপের কাছে নতি স্বীকার না করার জন্য আমি অরুণ গোয়েলকে স্যালুট জানাই৷ এটা প্রমাণিত হয়েছে যে তারা (মোদী সরকার) কী করতে চায়৷ নির্বাচনের নামে তারা ভোট লুট করতে চায়।’
আরও পড়ুন:
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে যবনিকা পতন হল নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত নির্বাচনী নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে জল্পনা চলছে গোটা দেশজুড়ে।
এই আবহে নতুন জল্পনা উসকে দিয়ে ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও জানা গিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে ইতিমধ্যে একটি শূন্যপদ ছিল। এবার আরও একটি শূন্যপদ তৈরি হয়েছে। আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে। এই আবহে অরুণ গোয়েলের পদত্যাগ এখন নতুন প্রশ্ন তৈরি করেছে।