উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : কুলতলির পর এবার গোসাবা।জমিতে ইদুর মারতে রাখা বিদ্যুৎ এর তার লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক প্রেমিকের।আশংকায় জনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিকা।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রেমিকার হাতে হাত রেখে ধান খেতে ঘুরছিলেন বছর বাইশের আদিবাসী এক যুবক।আন্দাজও করতে পারেননি সে কী বিপদ অপেক্ষা করছে তাঁর জন্য। আচমকা ইঁদুরের উৎপাত রুখে আলে ফেলে রাখা বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর প্রেমিকা।
আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোসাবা বিধানসভার সুন্দরবন কোস্টাল থানার সোনাখালির বোড়িয়া এলাকায়। জমির মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, মৃতের নাম রোহিত মাহাতো। আদিবাসী ওই যুবক সোনাখালির বোড়িয়া এলাকার বাসিন্দা।বিভিন্ন এলাকায় গিয়ে ফুটবল খেলতেন ওই যুবক।বুধবার ছোট মোল্লা খালির গ্রামে ম্যাচ ছিল তাঁর। সঙ্গীরা ফিরে এলেও ওই যুবক পরে ফিরবেন বলে জানান।শোনা যাচ্ছে, ওই গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বিকেলে প্রেমিকার সঙ্গে দেখা করেন রোহিত। গ্রামেরই ধানখেতে ঘুরছিলেন তাঁরা। আচমকা কোন ও ভাবে পা পিছলে পড়ে যায় রোহিত। ওই জমির আলে ইঁদুরের উৎপাত রুখতে ফেলে রাখা ছিল বিদ্যুতের তার।আর তাতেই তড়িদাহত হন ওই যুবক। প্রেমিককে বাঁচাতে গিয়ে তরুণীও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু রাতে কেউ কিছু টের পাননি।এদিকে পরিবারের সদস্যরা দুজনকেই খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার সকালে জমিতে দু’জনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোসাবা গ্রামীন হাসপাতালে।সেখানেই চিকিৎসকরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন।আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর প্রেমিকা। এদিকে জমির মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।নেমে এসেছে এলাকায় শোকের ছায়া।আরও খবর
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
আলিপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক হাজার ইভিএম, রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে
আলিপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক হাজার ইভিএম, রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে
আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের
আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র