পুবের কলম, ওয়েবডেস্ক: মৌসম বিভাগ আগেই জানিয়েছিল বাতাসের গতিবেগ বৃদ্ধি ও দিক পরিবর্তনের উপর দিল্লির বায়ু দূষণের মাত্রা কমতে পারে। সেই মতো রাতারাতি দিল্লির দূষণ আগের চেয়ে কমলেও এখনও অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে বলে পর্যবেক্ষক সংস্থাগুলি জানিয়েছে।
শহরের বায়ু মান সূচক (একিউআই) সকাল ৯ টায় ছিল ৩৩৯, শুক্রবার বিকেল ৪ টায় ছিল ৪০৫। ২৪-ঘন্টা গড় একিউআই প্রতিদিন বিকাল ৪ টায় রেকর্ড করা হয়েছে, বৃহস্পতিবার ছিল ৪১৯ । সেই অনুযায়ী বুধবার ৪০১, মঙ্গলবার ৩৯৭, সোমবার ৩৫৮, রবিবার ২১৮, শনিবার ২২০ এবং শুক্রবার ২৭৯।
দিল্লির প্রতিবেশী রাজ্য গাজিয়াবাদে বায়ু সূচকের মাত্রা ২৭৪, গুরুগ্রামে ৩৪৬, গ্রেটার নয়ডায় ২৫৮, ফরিদাবাদে ৩২৮ রেকর্ড করা হয়েছে।আরও পড়ুন:
বায়ু সূচকের মাত্রা ৫১ থেকে ১০০'র মধ্যে হলে 'সন্তোষজনক', ১০১ থেকে ২০০'র মধ্যে হলে 'মাঝারি', ২০১ থেকে ৩০০' মধ্যে 'খারাপ' ও ৩০১ থেকে ৪০০'র মধ্যে হলে 'অতি খারাপ', ৪০১ থেকে ৪৫০'এর মধ্যে হলে 'গুরুতর খারাপ', ৪৫০ 'ভয়ঙ্কর হিসেবে' ধরা হয়।
আরও পড়ুন:
দিল্লিতে বৃষ্টি হওয়ার দরুণ বায়ু দূষণের মাত্রা আগের থেকে কমেছে। দীপাবলির দিন সারারাত ধরে দেদার আতশবাজি ফাটানোর জন্য দূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিবেশমন্ত্রী গোপাল রাই।
দিল্লি সরকার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুরের একটি যৌথ প্রকল্পের সমীক্ষায় জানানো হয়েছে শুক্রবার রাজধানীর বায়ু দূষণের প্রায় ৪৫ শতাংশ যানবাহনের জন্য দায়ী। শনিবার এই দূষণ ৩৮ শতাংশ কমতে পারে। আইএমডি একজন আধিকারিক জানিয়েছেন ২১ নভেম্বর থেকে বাতাসের গতিতে উন্নতি হলে বায়ু দূষণের মাত্রা কমতে পারে। দূষণ কমাতে নির্মাণ কাজ বন্ধ রাখা সহ ডিজেল চালিত ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ইতিমধ্যেই কেজরি সরকার দিল্লির বিশেষ সচিব (পরিবেশ)-এর নেতৃত্বে ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে।