পুবের কলম, ওয়েবডেস্ক: আসানসোল ও বালিগঞ্জ উপ নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি আসানসোল সংসদীয় কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মা-মাটি-মানুষের জন্য এই জয় নববর্ষের উপহার। তৃণমূলের উপর এই আস্থা রাখার জন্য সকলকে স্যালুট'।

বিপুল জন সমর্থন নিয়ে উপ নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে জয়ী হলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। তিন লক্ষ ভোটে জয়ী হয়েছেন তিনি।

এই জয়ের ফলে বিজেপির হাতছাড়া হল এই কেন্দ্রটি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম, তৃতীয় স্থানে বিজেপি, আর চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। অন্যদিকে বালিগঞ্জে জয়ী হলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। কুড়ি হাজার ৫৬ ভোটে জয়ী হয়েছেন বাবুল।
দুটি কেন্দ্রেই চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস।উপ নির্বাচন হয় ১২ এপ্রিল। আজ ফল ঘোষণা হল।

কড়া নিরাপত্তায় চলে ভোট গণনা। স্ট্রং রুমের বাইরে ছিল কড়া পুলিশি প্রহরা।  আসানসোলে মোট ১৮ রাউন্ড গণনা ও মোট ১৯ রাউন্ড গণনা হয় বালিগঞ্জে। গণনা কেন্দ্রের বাইরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ছিল ১৪৪ ধারা।