পুবের কলম, ওয়েবডেস্কঃ পঞ্জাবের লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চারজন আহত হয়েছেন। এদিন দুপুরে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে আদালত চত্বর। আশঙ্কাজনক অবস্থায় জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, দুপুর ১২টা ২২ মিনিটে লুধিয়ানার জেলা ও দায়রা আদালত কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একটি শৌচাগারে এই বিস্ফোরণটি ঘটে।
এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনায় আদালত চত্বরের বাইরে ভিড়।আরও পড়ুন:
বিস্ফোরণে সময় আদালতের কাজকর্ম চলছিল।
সেই সময় হঠাৎ এই বিস্ফোরণ হয়। আদালত চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়।আরও পড়ুন:
এদিন আইনজীবীদের ধর্মঘট চলছিল। এর ফলে আদালত চত্বরে খুব কম সংখ্যক মানুষ ছিলেন। বিস্ফোরণে শৌচাগারে দেওয়াল ধসে পড়েছে। জাললায় চিড় ধরেছে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নী। মুখ্যমন্ত্রী জানিয়েছে, লুধিয়ানার একটি বিস্ফোরণে ঘটনা ঘটেছে। আমি মিটিংয়ে ছিলাম। সেটি বন্ধ করেই আমি লুধিয়ানা যাচ্ছি।
আরও পড়ুন:
চরণজিৎ সিং চন্নী জানিয়েছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। সামনেই পঞ্জাব নির্বাচন। এই অবস্থায় সরকারের সর্বত্র দিকে নজর রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: