পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২১ সালে পট পরিবর্তন হয়। ফেসবুক লাইভ করে সংস্থার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়ে দেন, ফেসবুক এখন থেকে মেটা। মার্ক আরও জানান, তৈরি করা হবে মেটাভার্স, যা আদতে একটি ভার্চুয়াল পৃথিবী। আর এবার সেই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলল রাশিয়া। সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা মেটাকে এবার সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে চরমপন্থীদের তালিকাভুক্ত করল রাশিয়া।
এমনটাই খবর রয়টার্স সূত্রে। মস্কোর আদালতের দাবি মার্ক জুকারবার্গের সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটি বিভিন্ন ধরনের চরমপন্থী কাজের সঙ্গে যুক্ত।আরও পড়ুন:
এমনকি আদালতের আরও দাবি, যুদ্ধের আবহে রাশিয়ার বিরুদ্ধে হিংসাকে উসকানি দিয়ে ইউক্রেনের মানুষকে আরও উৎসাহ জুগিয়েছে জুকারবার্গের এই প্রতিষ্ঠান। এই পরিপ্রক্ষিতে গত মার্চ মাসেই রাশিয়ার সরকারের কোপে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটারের মতো মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্লক করে দেওয়া হয়।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে রয়টার্সের রিপোর্ট অনুসারে মেটার পক্ষের আইনজীবী রাশিয়ার এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনোদিনই চরমপন্থী কার্যকলাপের সঙ্গে মার্ক জুকারবার্গের এই সংস্থা যুক্ত ছিল না। রাশিয়ার সরকারের তোলা এই অভিযোগ সর্বৈব মিথ্যা।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সাত সকালেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। লাগাতার সেই অভিযান এখনও চলছে। তার পরেই রাশিয়ার বিরুদ্ধে উসকানি দেওয়া হচ্ছে বলে পাশ্চাত্যের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা শুরু হয়। ইতিমধ্যে যুদ্ধ কিছুটা স্তিমিত হয়ে গেলেও ফের জোরকদমে ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাশিয়া। দীর্ঘ প্রায় ৯ মাস ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ অব্যাহত।