পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তি ইস্যুতে ফের মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বলেন, মিত্রদের জন্য হুমকি, এমন সন্ত্রাসী গোষ্ঠী বা সংগঠনকে আমরা উপেক্ষা করতে পারব না। কারণ জোটের চেতনার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সাথে ফোনালাপে এমন মন্তব্য করেছেন তুর্কি নেতা। তুর্কি প্রেসিডেন্ট এ সময় আরও জানান, ‘জাতীয় নিরাপত্তা এবং জনগণের জন্য স্পষ্ট হুমকির বিরুদ্ধে বৈধ ও দৃঢ় অবস্থান আমাদের।
যে কোনও প্রকার হুমকির বিরুদ্ধে সংগ্রামের জন্য সম্মান ও সমর্থন প্রত্যাশা করা তুরস্কের স্বাভাবিক অধিকার’। দুই সরকার প্রধানের সাথে আলাপচারিতার বিষয়ে তুরস্কের যোগাযোগ অধিদফতর জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান প্রচেষ্টাই ছিল উভয়ের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। গত বুধবার সুইডেন ও ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে। ইউক্রেনের এই সিদ্ধান্তের কারণেই মূলত রাশিয়া দেশটিতে হামলা চালায়। এরপর অবশ্য ইউক্রেন বলেছে, তারা আপাতত ন্যাটোতে যোগ দিতে ইচ্ছুক নয়। সমস্যা হচ্ছে, যুদ্ধটা ইউক্রেনে হলেও মূল যুদ্ধ চলছে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের। ফলে ইউক্রেনের যুদ্ধের শেষ সম্পর্কে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। এদিকে, তুর্কি প্রেসিডেন্ট পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গেও ফোনে কথা বলেছেন। ন্যাটো প্রধানকে এরদোগান বলেন, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি সমর্থনের আগে আঙ্কারার উদ্বেগের সমাধান করতে হবে। বলেন, যতক্ষণ পর্যন্ত সুইডেন এবং ফিনল্যান্ড স্পষ্টভাবে দেখাবে না যে, তারা মৌলিক বিষয়ে বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, আমরা ওই দেশগুলোর ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখব না।‘সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ফিনল্যান্ডকে, তবেই ন্যাটোয় সুযোগ’
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২২, ১৪:২৯
আরও খবর
মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চাইল জি৭ নেতারা
ন্যাটো সহায়তা কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর
ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী
ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
জঙ্গিযোগের অভিযোগে চাকরি হারালেন ফের তিন সরকারি কর্মী, প্রতিক্রিয়া ওমরের
জঙ্গিযোগের অভিযোগে চাকরি হারালেন ফের তিন সরকারি কর্মী, প্রতিক্রিয়া ওমরের
‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির
‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য