পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতা জুড়ে পরপর অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছরিয়েছে। এবার আগুন লেগেছে রাজভবনের পাশের একটি কোয়ার্টারে। শনিবার দুপুর ১২ টা নাগাদ রাজভবনের পাশের একটি কোয়ার্টারে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
আগুন লেগে যাওয়ার ঘটনা উপলব্ধি করতে পেরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ২ টি দমকলের ইঞ্জিন পৌছায়।
বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও ঘটনাস্থলে চলে আসেন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। তবে শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, কোয়ার্টারের বাতানুকূল যন্ত্র থেকেই আগুন লেগেছে।প্রসঙ্গত, কোয়ার্টারের একটি অংশে থাকেন রাজভবনের কর্মীরা। অপর একটি অংশে থাকেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রথমে দমকল কর্মীরা আশঙ্কা করেছিল, এই ঘনবসতিপূর্ণ অঞ্চলে আগুন লাগার কারণে কেউ আটকে পড়তে পারেন।
তবে তেমন কিছু ঘটেনি। দ্রুততার সঙ্গে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।প্রসঙ্গত, আজকে ভোরে চারু মার্কেটের একটি বেকারি কারখানায় আগুনে লেগে যাওয়ার ঘটনা ঘটে। গোটা কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। তবে কারখানাটি প্রায় দুবছর বন্ধ অবস্থায় পড়ে ছিল। ভোরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে এই আগুনের খবর পান। তারাই এই আগুনের খবর দেন দমকলে।