পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যায় আফগানিস্তানের মৃত্যু হল ১৬ জনের। দেশটির বাঘলান ও বাদাখশান প্রদেশে বন্যায় ১৬ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও বন্যার পানিতে ভেসে গেছে কমপক্ষে পাঁচশো ঘর-বাড়ি। প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
এর কবলে পড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের। বন্যার পানিতে ভেসে গেছে কমপক্ষে পাঁচশো ঘরবাড়ি। এছাড়াও ডান্ড-ই-ঘোরি, দোশি, পুল-ই-খুমরি শহর, মধ্য বাদাখশানের মোরচাক গ্রাম এবং এ প্রদেশের আরও কয়েকটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।আরও পড়ুন:
বাদাখশানের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মোহাম্মদ কামগার বলেন, প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে।
বন্যায় একই পরিবারের ১০ জনের মৃত্যু এবং অন্য একজন আহত হয়েছে। এ পরিস্থিতিতে বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাতে উদ্ধারকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। উল্লেখ্য, গত ১০ মে আফগানিস্তানের বাঘলান, তাখার ও বাদাকাশানের পাশাপাশি মধ্যাঞ্চলের ঘোর প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে তিনশো মানুষের মৃত্যু হয়েছে।