পুবের কলম, ওয়েবডেস্ক: শুরু হতে চলেছে মুসলিমদের পবিত্র রমজান মাস। একটা মাস রোযা রেখে তারপর সারা বিশ্বের ইসলাম সম্প্রদায় মেতে উঠবে পবিত্র ঈদ উৎসবে। রমজান মাস সিয়াম সাধনার মাস। আর সেই রমজান মাসেই আরব আমিরশাহীর বুকে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত সেখানেই সব ম্যাচ খেলছে।
২ তারিখ ভারত নিউজিল্যান্ড ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই সময়েই গোটা বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায় রোযা রাখবেন। ভারত নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে বহু দর্শক আসবেন যাদের অনেকেই ইসলাম ধর্মাবলম্বী। আর তার জন্যই বিশেষ ব্যবস্থা নিচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড। দর্শকদের মধ্যে যারা রোযা রাখবেন তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন আমিরশাহী ক্রিকেট বোর্ড। আরব উপমহাদেশের এই ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে ইফতার বাক্স। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরের জায়গায় রোযা ভাঙ্গার আগে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য রাখা থাকবে ইফতার সামগ্রী। একেবারেই বিনামূল্যে। শুধু ভারত নিউজিল্যান্ড ম্যাচেই নয়, দুবাইয়ে একটি সেমিফাইনাল ম্যাচও আছে। সেই ম্যাচেও ইফতার সামগ্রী দানের বন্দোবস্ত করছে এমিরেটস ক্রিকেট বোর্ড।চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২
আরও খবর
হাতিয়াড়া জামে মসজিদে Eid ul-Fitr-এর নামাজ
মোথাবাড়িতে খুশির আবহে ঈদের নামাজ
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
'ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন Bangladesh গঠন করবই'
Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ
Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ
আইভরি ইন-এ ‘দোস্তি কি ইফতারি’-তে বুদ্ধিজীবী-সমাজকর্মীদের সমাবেশ
আইভরি ইন-এ ‘দোস্তি কি ইফতারি’-তে বুদ্ধিজীবী-সমাজকর্মীদের সমাবেশ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯