পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: শুরু হয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন। ধারাবাহিক সেই প্রক্রিয়ার মধ্যে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটদানের দিন নির্ধারিত ২০ মে। সেদিকে লক্ষ্য নিয়েই নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে ভোটদান প্রক্রিয়ার সর্বজনীন করে তোলার জন্য স্বরূপনগর ব্লকে ইতিমধ্যে জেলা শাসক শারদ কুমার দ্বিবেদী ঝটিকা সফরে আসেন। সেদিন তিনি এলাকায় ৮৫ বছর বয়স বা তার বেশি বয়সের যদি কেউ বাড়িতে বসে ভোটদান করতে ইচ্ছা প্রকাশ করেন তবে তাদের আবেদন করতে বলেন।
সেই সাথে শতকরা ৪০ শতাংশ প্রতিবন্ধী ভোটাররাও আবেদন থাকতে পারেন। সেই মতো স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের ১২টি পঞ্চায়েত এলাকায় আবেদন করা ২০৮ জন ভোটার বাড়িতে বসেই ভোট প্রদানের জন্য সুযোগ পেলেন। ১০ মে সকাল ১০টায় ভোট গ্রহনের জন্য ব্লক প্রশাসন থেকে ভোটগ্রহণ আধিকারিকদের সাতটি ইউনিট এই কর্মসূচি শুরু করে। এই ইউনিটের মধ্যে ছিলেন দুজন পোলিং অফিসার,একজন মাইক্রো অবজার্ভার , একজন ভিডিওগ্রাফার, চারজন সিএপিএফ ও দুজন স্টেট আর্মড ফোর্স সাথে সংশ্লিষ্ট বুথের বিএলও। ১০ মে ১১৩ জনের ভোটদান কর্মসূচি নিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। বাকিদের আগামী ১২ মে ধারাবাহিক প্রক্রিয়ায় এই ভোটদান কর্মসূচি সুসম্পন্ন হবে বলে জানান স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়। তিনি আরো জানান ভোটদাতাদের মধ্যে শারীরিকগতভাবে ৪০ শতাংশ বিশেষভাবেসক্ষম এমন নাগরিকদেরকেও প্রাধান্য দেওয়া হয়েছে । এই কর্মসূচিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তারা বাড়িতে বসেই সুষ্ঠুভাবে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক দলগুলিও।বাড়ি থেকেই বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ স্বরূপনগরে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১১ মে ২০২৪, ০৭:২০
আরও খবর
স্ব-গণনার সাহায্যে আলিপুরে সহায়তা কেন্দ্র
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
দুর্নীতির অভিযোগে প্রধান ঘেরাও মগরাহাটে
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা