রেজাউল করিম মোথাবাড়ি: গঙ্গা ও ফুলহার নদীর পাড় ক্রমশ ভাঙতে ভাঙতে পরস্পরের কাছে চলে আসছে। এ নিয়ে উদ্বিগ্ন রতয়ার মহানন্দটোলা ও বিলাইমারি এলাকার মানুষ। এলাকাটি মূলত 'কাটাহা দিয়াড়া' বলে পরিচিত। এই এলাকায় দুই নদীর ব্যবধান কমে এখন প্রায় ১২০০ মিটারে এসে দাঁড়িয়েছে।
একসময় দূরত্ব ছিল প্রায় ১০ কিমি। এই চিত্র প্রাথমিকভাবে ধরা পড়েছে স্যাটেলাইটের মাধ্যমে। দুই নদী যদি পরস্পরের সঙ্গে মিশে একই খাতে প্রবাহিত হয় তাহলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে ভেবে আশঙ্কিত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা। নদী ভাঙন রুখতে কাটাহা দিয়াড়া ও ভূতনি চরের অস্তিত্ব রক্ষায় রাজ্য প্রশাসনের তরফে উচ্চপর্যাযেüর আলোচনা শুরু হয়েছে এবং প্রয়োজনে কেন্দ্রের সঙ্গেও আলোচনা চলছে। সময় থাকতে যদি ভাঙন রোধের উপযুক্ত কাজ না হয় তাহলে দুই নদী অদূর ভবিষ্যতে মিশে যাওয়ার সম্ভাবনা প্রবল।আরও পড়ুন:
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় জানান– গঙ্গা ও ফুলহার নদীর ভাঙন জেলায় নতুন কোনও ঘটনা নয়। কযেüক দশক ধরে গঙ্গা ও ফুলহার দুই নদীর পাড় ভাঙছে। ভাঙনের ফলে গঙ্গা এবং ফুলহার পরস্পরের খুবই কাছাকাছি আসছে। যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না হয় তবে কয়েক বছরের মধ্যে সমস্যায় পড়বে মানুষ।