পুবের কলম, ওয়েবডেস্ক: হামাস ও ইসরাইলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাস ও ইসরাইলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তির পথ সহজ ছিল না। এটি আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে কঠিন আলোচনার মধ্যে একটি।বুধবার রাতে ওয়াশিংটনের হোয়াইট হাউজে দেয়া ভাষণে এ কথা বলেন বাইডেন।
আরও পড়ুন:
বাইডেন বলেন, এই পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা আমি ২০২৪ সালের ৩১ মে (জাতিসংঘের নিরাপত্তা পরিষদে) তুলে ধরে ছিলাম। উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিন ধাপে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে জানিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রথম ধাপ ছয় সপ্তাহ স্থায়ী হবে। দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা এবং তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা চলবে।
যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকেও কৃতিত্ব দিয়েছেন বাইডেন। তিনি বলেন, আমার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা চুক্তিতে পৌঁছার জন্য ‘এক দল’ হিসেবে প্রচেষ্টা চালিয়ে গেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন: