পুবের কলম ওয়েবডেস্কঃচারবছরের চুক্তি শেষ হলে অগ্নিবীর দের জন্য চাকরির ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। খট্টার বলেন “ ভারতীয় সেনা থেকে আসা অগ্নিবীরদের জন্য হরিয়ানায় চাকরি নিশ্চিত করা হচ্ছে” এরআগে বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য অগ্নিবীরদের চারবছরের চুক্তির মেয়াদ শেষ হলে তাদের জন্য চাকরির নিশ্চয়তা দিয়েছে। সেই তালিকায় এবার সংযোজন হল হরিয়ানার নাম।
আরও পড়ুন:
মঙ্গলবার আন্তর্জাতিক যোগা দিবসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তিনি বলেন “ আমি ঘোষণা করছি যারা অগ্নিবীর হিসেবে চার বছরের কাজের মেয়াদ সম্পূর্ণ করবেন তাঁদের জন্য হরিয়ানা সরকারের চাকরি নিশ্চিত,তাঁরা হরিয়ানা পুলিশে যোগ দিতে পারেন, অথবা তাঁরা গ্রুপ সি পদে কাজ করতে পারেন”।
আরও পড়ুন:
উল্লেখ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই বিক্ষোভে উত্তাল গোটা দেশ।ক্ষোভের আগুনে পুড়ছে ট্রেন- বাসের মত গণ পরিবহন। চাপের মুখে কিছুটা নমনীয় হতে বাধ্য হয়েছে কেন্দ্র। চার বছর পর ১০% সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাতেও অবশ্য প্রশমিত হয়নি ক্ষোভ।
আরও পড়ুন:
তবে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, অসমের মত রাজ্যগুলি ইতিমধ্যেই চারবছর চুক্তির মেয়াদ শেষে অগ্নিবীরদের চাকরি দেওয়ার কথা জানিয়েছে।