পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, আশা দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জোট নিয়ে বাম-কংগ্রেসকে তুলোধোনা করলেন তিনি। বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল একা লড়ছে বলে সাফ জানালেন মমতা। তিনি বলেন, "বাংলায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে। ওরা আসন ভাগাভাগি করেছে।
আমি কংগ্রেস নেতৃবৃন্দকে দু'টি আসন দিতে চেয়েছিলাম। বলেছিলাম, সিপিএমের সঙ্গে জোট না করতে। কিন্তু ওরা কথা শোনেনি।"আরও পড়ুন:
মালদা দক্ষিণে সুজাপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "বিধানসভা নির্বাচনে আপনারা ঢেলে ভোট দিয়েছিলেন বলেই বিজেপি-কে রুখে দিয়েছিলাম আমরা। এবারও আপনাদের বলব, আপনারাই পারেন বিজেপির রথকে রুখে দিতে।
পরিষ্কার ভাবে বলে দিই, কংগ্রেস বাংলায় জিতবে না। অন্য জায়গায় জিতবে। যেখানে আমাদের ক্ষমতা আছে, আমরাও সাহায্য করছি। কিন্তু বাংলায় নয়।" ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"জোট দেখে মোদি থরথর করে কাঁপেন। তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে। অন্য কোনও দল নয়।"