পুবের কলম, ওয়েবডেস্ক: ১৫ মাসের যুদ্ধে শহিদ প্রায় ৪৭০০০। যাঁদের মধ্যে শিশু সংখ্যা ১৮০০০। হামাসকে নির্মূল করার লক্ষ্যে একের পর এক প্রাণঘাতী হামলা চালায় ইহুদি সেনা। জানা গেছে, গাজায় প্রায় ১৬ মাস ধরে চলা ইসরাইলি হামলা ও আগ্রাসনে এখনও পর্যন্ত ১৬ জন শীর্ষ স্থানীয় নেতা শহিদ হয়েছেন।
যার একতি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সালেহ আল-আরুরির মতো খ্যাতিমান নেতা।শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে, তাদের সামরিক শাখার প্রধান মুহাম্মদ দেইফও নিহত হয়েছেন। এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা, আহমেদ আল-গান্দুর ও আয়মান নোফালও নিহত হয়েছেন।
আরও পড়ুন:
এদিকে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দিবিনিময় কার্যকর হয়েছে। যা প্রাথমিকভাবে ৪২ দিন স্থায়ী হবে।
এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে। এদিকে ইসরাইলের ১৬ মাসের হামলায় ৪৭,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১,১১,০০০ জনেরও বেশি। অন্যদিকে গাজায় এখনো ১১,০০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।আরও পড়ুন:
এসব ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালত -এ গাজায় গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি রয়েছে।
আরও খবর
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা