পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যের সব ভোটার এখন ‘বিবেচনাধীন'। 'দায়িত্বশীল' কমিশনের ওয়েবসাইটে সেই তালিকায় দেখাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকায় প্রকাশ হয়েছিল তাতে যে ভোটারদের নাম 'বিচারাধীন' ছিল না, মঙ্গলবার রাতে হঠাৎই সমস্ত পশ্চিমবঙ্গবাসী হয়ে গেল 'বিচারাধীনের' আওতায়।

এপিক নম্বর দিয়ে সার্চ করলে তাঁদেরও ‘বিবেচনাধীন’ দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইটে।

তবে, কমিশনের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্ত রাজ্যবাসীকে কিছুক্ষণের জন্য 'দায়িত্বশীল' কমিশন বিচারাধীনের আওতায় ফেলে দিয়েছিলেন।

উল্লেখ্য, রাজ্যে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনও স্পষ্ট নয়, কত জন ‘বিবেচনাধীন’ ভোটারের নাম উঠেছে। এ প্রসঙ্গে কমিশনের তরফে এখনও কিছু জানানো হয়নি।