আইভি আদক, হাওড়া: হাওড়াতেও পালিত হলো খুশির ঈদ। সর্বত্র শান্তিতেই ঈদ পালিত হয়। নমাজ পাঠে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। খুশির ঈদ উপলক্ষে এদিন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, শান্তির মধ্যে আমাদের লক্ষ্যে এগোই।
এটাই আমাদের ঈশ্বর, আল্লার কাছে প্রার্থনা।আরও পড়ুন:

আমি টিকিয়াপাড়ায়, বেলিলিয়াস রোডে গিয়েছিলাম। শান্তিতে ঠিকঠাকভাবে উৎসব হচ্ছে। হাওড়ার যে পরম্পরা, গৌরব আছে কোনও সময় একসাথে দুটি ভিন্ন ধর্মের উৎসব একসাথে পড়ে।
আরও পড়ুন:

এই দুই উৎসব পালনে কোনওরকম সমস্যা হয়না। এক মাস রমযান পালন করার পর খুশির ঈদ এসেছে।
আরও পড়ুন:

আমাদের প্রার্থনা সকলেই যেন ভাল থাকে। শান্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে যাই। সকলে খুশিতে, আনন্দে থাকুক।