১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, চাকরিপ্রার্থীদের বার্তা শিক্ষামন্ত্রীর

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখার বার্তা দিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। শুক্রবার এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন, যোগ্য-অযোগ্যের তালিকা যে এসএসসি ভাগ করতে পারেনি, সেই কথাটা ঠিক নয়। এটা ঠিক সেই তথ্যে আদালত সন্তুষ্ট হতে পারেননি। কিন্তু নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পরে আমরা বুঝতে পারছি। যাঁরা যোগ্য-বঞ্চিত তাঁদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও করব। আমি শুধু একটাই কথা বলব,মুখমন্ত্রীর উপর ভরসা রাখুন।

আরও পড়ুন: তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

শুক্রবার থেকেই চাকরিহারাদের অনেকে স্কুলে যাচ্ছেন না। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাঁদের কী করণীয়, তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই যে, তাঁরা যাচ্ছেন না। চাকরিহাররা কি স্কুলে যেতে পারেন? ব্রাত্য জানান, সেটা তিনি বলতে পারেন না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরা যোগ্য-বঞ্চিত যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা থাকব। মানবিকভাবে থাকব। রাজনৈতিকভাবেও থাকব। যেটা বলা হচ্ছে টেইন্টেড এবং আনটেইন্টেড, বা একজনের বেতন ফেরত দেওয়া হবে আর একজনের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়। এগুলো মহামান্য বিচারপতির রায়ের প্রতিটি পাতায় আছে। আঠাশ নম্বর অণুচ্ছেদে স্পষ্ট করে আছে। অর্থাৎ যা বলা হচ্ছে, তা তো এসএসসির দেওয়া তথ্য থেকেই বলা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: আমি ডবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার: সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আই-প্যাক মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, চাকরিপ্রার্থীদের বার্তা শিক্ষামন্ত্রীর

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার