পুবের কলম, ওয়েবডেস্ক: শেষ নিশ্বাসত্যাগ করলেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী ব্রাজিলের মারিয়া ফেলিসিয়ানা ডস সান্তোস। গত শুক্রবার (২৬ এপ্রিল) আরাকাজুর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মারিয়া ফেলিসিয়ানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
আরও পড়ুন:
তার মৃত্যুতে রাজধানীতে তিন দিনের শোক ঘোষণা করেছেন আরাকাজুর মেয়র এডভালডো নোগুইরা।
তিনি বলেন, 'মারিয়া ফেলিসিয়ানার মৃত্যু দুঃখজনক। তিনি বিশ্বের সবচেয়ে লম্বা নারীদের একজন। আমার মনে আছে যে আমি মারিয়া ফেলিসিয়ানাকে প্রথম যখন দেখেছিলাম আমি তখন একটি শিশু ছিলাম।'আরও পড়ুন:
মারিয়া জন্মগ্রহণ করেন আম্পারো দো সাও ফ্রান্সিসকোতে। সে ১০ বছর বয়স পর্যন্ত একজন সাধারণ কিশোরীই ছিলেন।
এরপর অবিশ্বাস্যভাবে লম্বা হয়ে ওঠেন। ২০ বছর বয়সের মধ্যেই তাঁর উচ্চতা দাঁড়ায় ৭ ফুট ৩.৮ ইঞ্চি। তিনি ৬০-এর দশকে ‘উচ্চতার রানি’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।আরও পড়ুন:
সার্জিপের গভর্নর ফ্যাবিও মিতিদিয়েরিও মারিয়ার দুঃখজনক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গভর্নরের কথায়, 'মারিয়া ফেলিসিয়ানা ডস সান্তোসের মৃত্যুর খবর পেয়ে মর্মাহত হয়েছি। আমাদের রাজ্যের বৃহত্তম ভবনে তার নাম অমর হয়ে আছে। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।'