পুবের কলম, ওয়েবডেস্কঃ গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টানা যুদ্ধ ঘোষণার পর থেকেই চলছে সামরিক অভিযান। আর রাশিয়া আর ইউক্রেনের মধ্যে বার বার চলা বৈঠক ফলপ্রসূ হচ্ছে না। ইউক্রেনের খারকিভ শহরের একটি মার্কেটে হামলা চালিয়েছে রাশিয়া। এতে মার্কেটে আগুন ধরে যায়। এ ঘটনায় এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন।
আহত হয়েছেন একজন। এদিকে দেশটির লিভিভ শহরে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।আরও পড়ুন:
ইউক্রেন -রাশিয়া যুদ্ধ এখনও সাধারণ মানুষ সহ সেনা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের ৪৮ বছরের এক মহিলা সৈনিক ওলগা সেমিডিয়ানোভা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে শহিদ হয়েছেন৷ ইউক্রেনের দোনেৎস্ক এলাকার ওলগা নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়াই চালিয়ে গেছেন। মারা যাওয়ার আগে তিনি সহযোদ্ধাদের প্রাণ রক্ষা করেছেন।
আরও পড়ুন:
দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শদাতা অ্যান্টন গেরশেঞ্চেকো ওলাগার সাহসের উদাহরণ দিয়ে বলেছেন, রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হন৷ ইউক্রেনের মানুষ তাঁকে ‘হিরো মম’- অর্থাৎ নায়ক মা - বলে ডাকছেন৷ শেষ সময়ে পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন। তিনি আরও জানিয়েছেন ওলগা শেষদিন অবধি তাঁর কাছে হিরো থাকবেন৷
আরও পড়ুন:
ওলগা ৬ টি অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছিলেন৷ তাঁকে মাদার হিরোইনের সম্মানে সম্মানিত করা হয়েছে৷ ইউক্রেনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়৷ যে মায়েরা খুবই কৃতী তাঁদেরকে৷ এই অ্যাওয়ার্ড তাঁদেরকে দেওয়া হয় যাঁর পাঁচের থেকে বেশি সন্তানের মা হন৷ তাঁর পালিত সন্তানদের মধ্যে জুলিয়া বলেছেন, ‘‘আমার মা সৈনিকদের বাঁচিয়েছে , আমাদের কাছে ওই জায়গায় ছবি রয়েছে, যেখানে আমাদের মায়ের মৃত্যু হয়৷ কিন্তু এত লড়াই হচ্ছে যে আমরা এখনও নিজেদের মাকে কবরস্থ করতে পারিনি৷ ’’