আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ হিজাবি কন্যাই একদিন হবেন ভারতের প্রধানমন্ত্রীঅল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন। হায়দ্রাবাদের সাংসদ সোশ্যাল মিডিয়ায় রবিবার একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা গিয়েছে আসাদউদ্দিন বলছেন হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলাশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।’’
আরও পড়ুন:
সভায় উপস্থিত লোকজনের সামনে মিম প্রধানকে বলতে শোনা যায় ‘‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তার পর দেখি কে আটকায়।
’’ তার পর যোগ করেন, ‘‘তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, এক দিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।’’আরও পড়ুন:
কর্নাটকে শিক্ষাঙ্গনে হিজাবি ছাত্রীদের প্রবেশ করতে না দেওয়া নিয়ে ক্রমেই চড়ছে ক্ষোভের পারদ। নোবেলজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলার পোলবা সকলেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। হিজাব ইস্যু গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত।
আরও পড়ুন:
https://twitter.com/i/status/1492646973677072385