পুবের কলম ওয়েব ডেস্ক : লাহোরের এক জনসমাবেশে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিয়ো ক্লিপ চালিয়ে ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করলেন পাকিস্তনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রুশ তেল কেনার জন্য ভারতকে টার্গেট করায় পশ্চিমাদের সমালোচনা করেন ইমরান খান। আয়োজিত জনসমাবেশে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটি ভাষণের ভিডিয়ো চালিয়ে দেন। এরপর তিনি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার থেকে সস্তায় তেল কেনার জন্য ভারতের তারিফ করেন।
ইমরান বলেন, ‘দেশের মানুষের চাহিদা মতো নয়া দিল্লি যদি তাদের বিদেশনীতি ঠিক করতে পারে তাহলে তারা কে (শাহজাজ শরিফ সরকার) যারা কর্তৃত্ব ফলাচ্ছে।’ আরও বলেন, ‘ওরা (আমেরিকা) ভারতকে রাশিয়ার থেকে তেল না কেনার নির্দেশ দিয়েছে। ভারত আমেরিকার মিত্র। পাকিস্তান নয়। এবার দেখুন ভারতের বিদেশমন্ত্রী কী বললেন এ বিষয়ে।’ একথা বলেই জয়শঙ্করের ভিডিয়ো চালিয়ে দিয়ে ইমরান বলেন, ‘ জয়শঙ্কর তাদের বলেছেন আপনি কে? জয়শঙ্কর আরও বলেন, ইউরোপ রাশিয়ার গ্যাস কিনছে এবং আমরাও দেশবাসীর কথা ভেবে তা কিনব। এটাই স্বাধীন দেশ।’ এক্ষেত্রে মার্কিন সরকারের নির্দেশ মেনে চলার জন্য শাহবাজ সরকারের সমালোচনা করেন ইমরান।ভারতের বিদেশনীতির প্রশংসায় ইমরান খান, চালালেন জয়শঙ্করের ভিডিয়ো
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২, ১৪:৩৮
আরও খবর
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?
বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?
৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’
৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’
ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান
ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান
ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই
ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও