০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ছাড়ার মরিয়া প্রচেষ্টা, কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ে গেলেন দুই আফগান নাগরিক

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্থিরতা দেখা দিয়েছে একাংশ আফগান নাগরিকদের মধ্যে। যার জেরে দেশ ছেড়ে পালাতে চাইছেন অনেকেই।মরিয়া হয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে উড়ন্ত বিমান থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুজনের।সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে দেশ ছেড়ে পালাতে চেয়ে বিমানের চাকার মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন ওই দুই আফগান নাগরিক।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ। তাতে দেখা যাচ্ছে কয়েকশো মানুষ মরীয়া হয়ে বিমানে ওঠার চেষ্টা করছেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রানওয়ে হয়ে দৌড়াচ্ছেন। বিমানের জানলা আঁকড়ে চেষ্টা করছেন বিমানে ওঠার।এই সময়ে তাঁদের মধ্যে কেউ চাকা আঁকড়ে বিমানে ওঠার প্রচেষ্টা করেন। সেই সময়ে ঘটে যায় এই দূর্ঘটনা।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশ ছাড়ার মরিয়া প্রচেষ্টা, কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ে গেলেন দুই আফগান নাগরিক

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার