২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশের জালে

পুবের কলম, ওয়েবডেস্ক:  স্মার্টলি পরীক্ষা কেন্দ্রে ঢুকেও কার্যসিদ্ধি হল না। পরীক্ষাকেন্দ্রেই ধরা পড়ে গেল ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী। ফেডেড জিন্স আর সাদা ফুলস্লিভ শার্ট পরে পরীক্ষাকেন্দ্রের দিকে হনহন করে অ্যাডমিট হাতে ছেলেটি আসতে দেখেই কেমন যেন সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তার পরেই জানা গেল ভুয়ো পরীক্ষার্থী সে।

মুর্শিদাবাদের কান্দি রাজ্যে উচ্চ বিদ্যালয় বুধবার এমনই ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই পরীক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান গেটেই আটকে দেওয়া হয়। পরীক্ষার হল পৌঁছতে পারেনি সে। অ্যাডমিট কার্ড দেখা মাত্রই ধরা পড়ে যায় সে। স্কুলের তরফে বলা হয়, গত বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকছিল সে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

কী উদ্দেশে সে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে এদিন ঢুকছিল তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, হয়তো অন্য কারুর হয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল সে। কান্দি থানার পুলিশ আটক করে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে মুর্শিদাবাদে বড় সাফল্য, ৯৩০.৭৭ কোটি টাকা কাজ শেষের পথে, শীঘ্রই দেয়া হবে ৬৬০ কোটি

আরও পড়ুন: মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদে ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশের জালে

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার