পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি সরকার ১০ টাকার দুর্নীতিতে যুক্ত নেই বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর আরও দাবি, উত্তরবঙ্গের জন্য নরেন্দ্র মোদি সিন্দুক খুলে দিয়েছেন। সোমবার দার্জিলিঙে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১০ বছর আগে দেশের অবস্থা কী ছিল। আজ ভারত কোথায়, তা আপনার জানেন।
দেশের উন্নয়ন থেমে গিয়েছিল। এখন দেশ অনেক এগিয়ে। দেশে বন্দেভারত ট্রেন চালু হয়েছে। নরেন্দ্র মোদি উত্তরবঙ্গের জন্য সিন্দুক খুলে দিয়েছেন। এরপরই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে অনুরাগ ঠাকুর বলেন, ‘মোদি সরকার ১০ টাকার দুর্নীতিতেও যুক্ত নেই। ফের একবার সুযোগ এসেছে মোদি সরকারকে ফের নির্বাচন করুন। যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’আরও পড়ুন:
बंगाल में भाजपा इस बार अभूतपूर्व प्रदर्शन करने जा रही है।
कमल निशान की बढ़ी लोकप्रियता देख कर ममता दीदी डरी हुई है।पश्चिम बंगाल की दार्जिलिंग लोकसभा के माटीगारा में स्थानीय सांसद माननीय श्री @RajuBistaBJP जी के साथ स्थानीय प्रबुद्ध जनों व व्यापारियों के साथ बैठक में बंगाल के… pic.twitter.com/orA6tX7YrG
— Anurag Thakur (मोदी का परिवार) (@ianuragthakur) April 15, 2024আরও পড়ুন:
আরও পড়ুন:
দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে বিপুল ভোটে জয়ী করার কথাও বলেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'রাজু বিস্তাকে ফের সাংসদ বানান। এখানে তিন বছরে সব বদলে দেব। দেশ বদলে যাবে। আগের রেকর্ড ভেঙে এবারও আরও বেশী ভোটে জেতান। উত্তরবঙ্গ পিছিয়ে থাকবে না।'