পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া এবার বাণিজ্য নগরীতে । ধর্ষণ করে শরীরে ঢুকিয়ে দেওয়া হল রড। শুক্রবার ভোরে এই ন্যক্করজক ঘটনার সাক্ষী থাকল মুম্বই। সাকি নাকা এলাকায় ধর্ষণের পর নির্যাতিতাতে অচৈতন্য অবস্থায় খাইরানি এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। টেম্পোর মধ্যে থেকে নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বয়স আনুমানিক ৩২ বছর। অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৭৬, ৩২৩, ৫০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের নাম মোহন চৌহান। বয়স ৪৫ বছর। নির্যাতিতা ও অভিযুক্ত পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় আরও তিনজন সন্দেহভাজনের বিরুদ্ধে খোঁজ চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৩টে দিকে এই সাখি নাকায় নারকীয় তাণ্ডব চলে। পাশবিক কাণ্ড চালানোর পর নির্যাতিতার শরীরে রড ঢুকিয়ে দেওয়া হয়। নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় রাজওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সূত্রে জানা গেছে, নির্যাতিতার অবস্থা ভালো নেই। অবস্থার অবনতি হচ্ছে। নির্যাতিতার গোপনাঙ্গে গভীর ক্ষত চিহ্ন হয়েছে।
পুলিশ জানায়, তাদের কাছে সাখি নাকা এলাকা একটি ফোন আসে। ফোনে বলা হয় পুরুষ ও মহিলাদের হাতাহাতি চলছে। সেই সূত্র ধরেই তারা এই
ঘটনার কথা জানতে পারে।
০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নির্ভয়া কাণ্ডের ছায়া মুম্বইতে, ধর্ষণের পর শরীরে ঢুকিয়ে দেওয়া হল রড, ধৃত অভিযুক্ত
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার
- 44
ট্যাগ :
Mumbai rape accused was arrested
সর্বধিক পাঠিত


























