আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ফের উত্তরপ্রদেশ, প্রিন্সিপাল বকেছিলেন ছাত্রকে। এতবড় "ঔদ্ধত্য " মেনে নিতে পারেনি সেই দশম শ্রেণির পড়ুয়া। বাড়ি থেকে বন্দুক এনে প্রিন্সিপাল কে গুলি করে সে। তিনটে বুলেট ফুঁড়ে দেয় শিক্ষকের শরীর।
যোগীরাজ্যে এই ঘটনায় ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য।আরও পড়ুন:
সীতাপুরে শনিবার ওই ঘটনা ঘটে আদর্শ রামস্বরূপ ইন্টার কলেজ নামের এক স্কুলে। আগের দিন শুক্রবার প্রিন্সিপাল রাম সিংবর্মা ধমক দিয়েছিলেন ছাত্র গুরিন্দর সিংকে। এক সহপাঠীর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই তাঁকে বকুনি দিয়েছিলেন ওই শিক্ষক।
আরও পড়ুন:
শনিবার স্কুলে বন্দুক এনে প্রিন্সিপাল রাম সিং বর্মাকে তাড়া করে সে। পরপর তিনটি গুলি করে। মাথা ও বুক লক্ষ্য করে সে গুলি ছোঁড়ে। লুটিয়ে পড়েন ওই শিক্ষক। লখনউয়ের ট্রমা কেয়ার সেন্টারে আশঙ্কসজনক অবস্থায় চিকিৎসাধীন ওই শিক্ষক।
আরও পড়ুন: