ইসলামাবাদ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার অভিযোগ করেছেন যে, চরমপন্থী সংগঠনগুলি নিশানা করছে ভারতের মুসলিমদের। তিনি এরপর সতর্ক করে দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ক্ষেত্রে এই ধরনের এজেন্ডা প্রকৃতই বিপজ্জনক এখন। ডিসেম্বরে উত্তরাখণ্ডের হরিদ্বারে 'ধর্ম সংসদে' মুসলিমদের বিরুদ্ধে যে আপত্তিকর উস্কানিমূলক ও বিস্ফোরক ভাষণ দেওয়া হয় তার কথা উল্লেখ করেন ইমরান। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি প্রশ্ন তুলেছেন, ভারতের বিজেপি সরকার কি সংখ্যালঘুদের বিশেষত ২০০ মিলিয়ন মুসলিমদের গণহত্যার আহ্বানকে সমর্থন করে? এছাড়াও তিনি বলেন, এই বিষয়ে নজর দেওয়া ও পদক্ষেপ নেওয়া দরকার আন্তর্জাতিক গোষ্ঠীগুলির।
আরও একটি ট্যুইটে ইমরান অভিযোগ তোলেন, বিজেপি-নেতৃত্বাধীন সরকার ভারতের সংখ্যালঘুদের নিশানা করছে লাগাতার। গত মাসে পাকিস্তানের বিদেশ দফতর ভারতের বিদেশ দফতরের কর্তাদের তলব করেছিল এবং হরিদ্বারের ঘৃণা-ভাষণ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় তারা। ইসলামাবাদ দিল্লিকে জানায় যে, ওই ঘৃণা ও বিদ্বেষ ভাষণকে কঠোরভাবে দেখছে সুশীল সমাজ ও দেশের একাংশ মানুষ। প্রসঙ্গত, ১৭-২০ ডিসেম্বরে হরিদ্বারে ধর্ম সংসদ আয়োজন করে জুনা আখড়ার যতী নরসিংহানন্দ। মুসলিমদের বিরুদ্ধে হিংসা উস্কে দেওয়া ও ঘৃণামূলক ভাষণ দেওয়ার জন্য তিনি এখন পুলিশের নজরদারিতে। এই অনুষ্ঠানে একাধিক বক্তা প্ররোচনামূলক ও বিস্ফোরক ভাষণ দেন বলে অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিমদের গণহত্যার ডাক দেন তাঁরা। এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজক গাজিয়াবাদের দশনা মন্দিরের প্রধান পুরোহিত যতী নরসিংহানন্দ ও জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে এফআইআর জমা পড়েছে। জিতেন্দ্রর আগে নাম ছিল ওয়াসিম রিজভি। তিনি নাম ও ধর্ম পরিবর্তন করে জিতেন্দ্র নারায়ণ হয়েছেন। যাইহোক, পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা শুনতে সোমবার রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। যারা ঘৃণামূলক ভাষণ দিয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে সর্বোচ্চ আদালত। প্রবীণ আইনজীবী কপিল সিবাল শীর্ষ আদালতকে জানিয়েছেন যে, এফআইআর হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ঘৃণা প্রচারকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ সিবালের দায়ের করা অভিযোগে বিশেষ দৃষ্টি দিয়েছে।ভারতের সংখ্যালঘুরা উগ্রবাদীদের নিশানার শিকার, অভিযোগ ইমরানের
সুস্মিতা
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২২, ০৯:২৮
আরও খবর
রাম মন্দিরে 'চুরি' নিয়ে পার্লামেন্টে অভিনব বিক্ষোভ: সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
অন্ধ্রপ্রদেশে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী, অন্ধ্রের অর্থনীতিতে নতুন গতি
‘ভয় দেখিয়ে জেন জিকে থামানো যাবে না’, মোদি-শাহকে বার্তা রাহুল গান্ধীর
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
'আমার পরলোকগত মাকেও অপমান করেছে, তবুও আমি ওদের ক্ষমা করে দিলাম', যন্তর মন্তরের আন্দোলনকারীদের বার্তা প্রধানমন্ত্রীর
'আমার পরলোকগত মাকেও অপমান করেছে, তবুও আমি ওদের ক্ষমা করে দিলাম', যন্তর মন্তরের আন্দোলনকারীদের বার্তা প্রধানমন্ত্রীর
ব্রিকস সম্মেলন: গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন শি জিংপিং
ব্রিকস সম্মেলন: গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন শি জিংপিং
যৌতুকের জন্য চলত নির্যাতন, “আর সহ্য হচ্ছে না” ভিডিও বার্তা দিয়ে দেরাদুনে আত্মঘাতী শিক্ষিকা
যৌতুকের জন্য চলত নির্যাতন, “আর সহ্য হচ্ছে না” ভিডিও বার্তা দিয়ে দেরাদুনে আত্মঘাতী শিক্ষিকা
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি