পুবের কলম ওয়েবডেস্কঃ বালোচিস্তানে বিদ্রোহের আগুন। পাকিস্তান সেনার সঙ্গে লড়াই চলছে বালোচ বিদ্রোহীদের।

বালোচ বিদ্রোহীদের এই হামলার ঘটনার কথা বুধবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে পাক সেনা। বালোচিস্তানের পাঞ্জগুর জেলায় পাক ফৌজের দুটি ঘাঁটিতে হামলা চালায় বলে দাবি।

সংঘর্ষে চার হামলাকারীর মৃত্যু হয়েছে। সফলভাবেই  এই  আক্রমণ প্রতিহত করা হয়েছে। এদিকে, নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী সংগঠন ‘বালোচিস্তান ন্যাশনাল  আর্মি’। সূত্রের খবর, গত মাসেই ‘বালোচিস্তান রিপাবলিকান আর্মি’ ও ‘ইউনাইটেড বালোচ আর্মি’ এক ছাতার তলায় আসায় নতুন সংগঠন  তৈরি করেছে।

উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে বালোচিস্তানে  অসংখ্য হামলার  ঘটনা ঘটেছে। বালোচিস্তানে  ন্যাশনালিস্ট আর্মি গত মাসে প্রতিষ্ঠিত হয়েছিল । দুটি ছোট বিচ্ছিন্নতাবাদী দল - বালোচিস্তানে  রিপাবলিকান আর্মি এবং ইউনাইটেড বালুচ আর্মি  এক হয়ে যৌথ আক্রমণের সিদ্ধান্ত নেয়।

বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ইসলামাবাদে পাক সরকারের  কাছে দীর্ঘদিন ধরে স্বাধীনতার  দাবি করে আসছে। যদিও পাক প্রশাসনের দাবি তারা সশস্ত্র বিদ্রোহ দমন করেছে। ( ছবি প্রতীকী)