ওয়াশিংটন, ১১ মে: সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। প্রথম থেকে যুদ্ধেকে সমর্থন করে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামাসকে নিমূর্ল করতে প্রকাশ্যেই ইসরাইলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময়ধরে মার্কিন অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনিকে হত্যাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল।
মার্কিন এক বিবৃতিতে এমনই তথ্য উঠে এসেছে।আরও পড়ুন:
শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইল সরকার হয়তো যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ইসরাইল ‘যুক্তিসঙ্গত কারণে’ মার্কিন অস্ত্র ব্যবহার করেছে। তবে তারা ‘অসঙ্গতিপূর্ণ’ উপায়ে ব্যবহার করেছে। যা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে ‘সম্পূর্ণ তথ্য’ ছিল না।
আরও পড়ুন:
শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ফিলিস্তিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনতে গাজায় ইসরাইলি অভিযানের বিরুদ্ধে স্পষ্টভাবেই তিরস্কার করা হয়েছে। ইসরাইল গাজায় বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর দিকে নজর দেয়নি। বরং গাজার বেসামরিকদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে রাষ্ট্রসংঘ এবং মানবিক সংস্থাগুলো অকার্যকর বলে উল্লেখ করেছে। হামলার শুরুতে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করেনি ইসরাইল।