পুবের কলম ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার তিন দিন যেতে না যেতেই ছন্দপতন ঘটল। এই প্রতিযোগিতায় আবারও হানা দিল আইপিএল করোনা। সানরাইজার্স হায়দরাবাদের ভারতীয় পেসার টি নটরাজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে নটরাজনের শরীরে বর্তমানে কোনও উপসর্গ নেই বলেই জানা যাচ্ছে। আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, হায়দরাবাদের একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন এবং তাঁর সংস্পর্শে আসা ছয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর আগেও করোনা সংক্রমণের কারণেই আইপিএল স্থগিত করা হয়েছিল, যার পরবর্তীতে প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেখানেও যেন নিরাপত্তা সুনিশ্চিত নয়, দ্বিতীয় পর্বের শুরুতেই ফের দুঃসংবাদ এল।আরও পড়ুন:
নটরাজনের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিজয় শঙ্কর (ক্রিকেটার), বিজয় কুমার (টিম ম্যানেজার), জে শ্যামসুন্দর (ফিজিওথেরাপিস্ট), অঞ্জনা ভানান (চিকিৎসক), তুষার খেদকার (লজিস্টিক ম্যানেজার) এবং গনেশন (নেট বোলার)। এই ছয়জনকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই ছয়জনসহ পুরো দলের ফের আরটি-পিসিআর টেস্ট করা হয়।
তাতে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ দলে আইপিএল করোনা হানা দেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করে যে, বুধবার দিল্লি ক্যাপিটালস এবং হায়দরাবাদের ম্যাচের ভবিষ্যৎ কী হবে? তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে নির্ধারিত সময়েই এই দিনের ম্যাচ আয়োজিত হয়েছে।এদিকে আইপিএলে ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পরে বিসিসিআইকে খোঁচা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তিনি টুইট করে বলেছেন, দেখা যাক ভারত-ইংল্যান্ডের শেষ টেস্টের মতো আইপিএল বাতিল করা হয় কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি যে আইপিএল করোনা পরিস্থিতির মধ্যেও এই টুর্নামেন্ট বাতিল হবে না।