পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিয়ে এবার পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইসরাইল। ইরানে হামলার পরিকল্পনাও শুরু করেছে ইসরাইল বলে খবর। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, গত রবিবার মন্ত্রিসভা যুদ্ধের জবাব দিতে সহমত পোষণ করেছে। এদিকে, পশ্চিমা বিশ্বের নেতারা ইসরাইলকে নতুন করে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে।
কিন্তু নেতানিয়াহু সরকার সে সবের তোয়াক্কা না করে পাল্টা জবাবের প্রস্তুতি শুরু করেছে বলে খবর।আরও পড়ুন:
ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে সর্তক করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নিতে। একইসঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাবারও পরামর্শ দিয়েছেন। ইসরাইলের যুক্তি, ইসরাইলের হামলার অধিকার রয়েছে।