পুবের কলম, ওয়েবডেস্ক: এবার কি ইসরাইল ও ইরান নতুন করে যুদ্ধের দিকে এগোচ্ছে! ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হুঁশিয়ারি যুদ্ধের হুমকি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সেই হামলার প্রতিশোধ নিতেই গত মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন ইব্রাহিম রাইসি।
এদিকে ইসরাইল ওই হামলায় যুক্ত নয় বলে ইরানকে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।আরও পড়ুন:
ইরানি প্রেসিডেন্ট বলেন, যোদ্ধাদের সঙ্গে না পেরে নিজেকে বাঁচানোর জন্য ইসরাইল হত্যাকাণ্ড শুরু করেছে। তাদের জানা উচিত, ইসরাইল কখনই তার লক্ষ্য অর্জন করতে পারবে না। এই কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে সিরিয়ায় ইরানি সামরিক স্থাপনা এবং দেশটির প্রক্সিদেরকে লক্ষ্যবস্তু করেছে ইসারইল।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানি কনস্যুলেট ভবন ধ্বংস হয়েছে। এতে ইরানের একজন শীর্ষ কমান্ডার ও তার ডেপুটিসহ সাতজন নিহত হয়েছে। এই হামলার প্রতিশোধ নিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।