পুবের কলম ওয়েবডেস্কঃ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। এর ফলে দেশটিতে ক্ষমতায় ফিরল মূলত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল।
আরও পড়ুন:
মালয়েশিয়ার সংসদে হেরে গিয়ে মুহিউদ্দিন ইয়াসিন ক্ষমতা হারানোর পরে দেশটির বৃহত্তম দল হিসেবে ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অরগাইজেশন (উমন) থেকে ৬১ বছর বয়সি ইয়াকুব প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পান। মুহিউদ্দিন সরকারের আমলে তিনি ছিলেন উপ-প্রধানমন্ত্রী পদে।
আরও পড়ুন:
শনিবার তিনি মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহর কাছে জাতীয় রাজপ্রাসাদে শপথ নেন। সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক সহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। ইসমাইল সাবরি ইয়াকুব হলেন মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী। এ ছাড়াও তিনি হলেন ২০১৮ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া তৃতীয় ব্যক্তি।
আরও পড়ুন:
করোনা মহামারি রোধে ব্যর্থতার অভিযোগে মহিউদ্দিন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় উমনো। এর ফলে অপসারিত হন মুহিউদ্দিন ইয়াসিন।
আরও পড়ুন:
উমনো দলটি স্বাধীনতার পর থেকে ছয় দশকের বেশি মালয়েশিয়ার ক্ষমতায় ছিল। তবে সর্বশেষ প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষমতার বাইরে চলে যায় দলটি। কিন্তু ইয়াকুবের প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে দিয়ে ফের ক্ষমতায় এলো দলটি।