পুবের কলম ওয়েব ডেস্ক: মাত্র ২ সপ্তাহের ব্যবধানে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এবং পূর্ব জেরুসালেমের ব্লক-সি এলাকার কয়েক ডজন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের অনুমতি না থাকার কারণ দেখিয়ে ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৪৪টি ফিলিস্তিনি ভবন ভেঙে ফেলা হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রাষ্ট্রসংঘের এক কার্যালয় একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে কয়েক বছর ধরে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনগুলিতে দেখা যায়, জেরুসালেমে ইসরাইলি কর্তৃপক্ষ খুব কমই ফিলিস্তিনি বাসিন্দাদের নতুন স্থাপনা তৈরির অনুমতি দিচ্ছে। পূর্ব জেরুসালেমে ৯টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যার মধ্যে ৫টি বাড়ি ভেঙে ফেলতে ফিলিস্তিনিদের বাধ্য করেছে ইসরাইল। অন্যান্য ৩৫টি ভবনের মধ্যে ১৯টি ফিলিস্তিনি মালিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে গড়ে প্রতি ২ সপ্তাহে ৪টি ফিলিস্তিনি স্থাপনা বাজেয়াপ্ত করা হয়েছে, যা ইসরাইলি ভূমি দখলের পথ তৈরি করছে। উল্লেখ্য, ১৯৪৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে ইসরাইল। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বসতি নির্মাণ করেছে। দখল করা জায়গায় বসবাস করছে প্রায় ৭ লক্ষ ইহুদি। এদিকে, ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি ভবিষ্যৎ রাষ্ট্র চায় এবং এই বসতিগুলোকে শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বসতিগুলোকে অবৈধ বলে মনে করে।৪৪টি ফিলিস্তিনি ভবন ধ্বংস করল ইসরাইল
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯
আরও খবর
ইসরায়েলি হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ফিলিস্তিনি কিশোর ফুটবলারের
ইসরায়েলি হেফাজতে জার্মান মানবাধিকার কর্মীকে ধর্ষণ, দায়ের হলো আইনি অভিযোগ
ট্রাম্পকে প্রাণে মেরে ফেলার সতর্কতা দিয়ে ইরানে হামলা চালানোর উসকানি ইসরায়েলের, দাবি আধিকারিকদের
ফিলিস্তিনে দখলদারিত্ব না শেষ হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি
ইসরায়েল-লেবানন সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর, গৃহযুদ্ধের আশঙ্কা হিজবুল্লার
ইসরায়েল-লেবানন সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর, গৃহযুদ্ধের আশঙ্কা হিজবুল্লার
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও